images

সারাদেশ

সিরাজগঞ্জে হামে আক্রান্ত ২৫২, হাসপাতালে ভর্তি ৫৪ শিশু

জেলা প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম

সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতলে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২৫২ জন হামে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৯৮ জন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৪ জন। এ রোগে অধিকাংশ শিশুরা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় অভিভাবক ও স্বজনেরা।

এদিকে সিরাজগঞ্জে ক্রমশই হামের প্রাদুর্ভাব বাড়তে শুরু করায় শিশুদের সুরক্ষায় গত ২০ মার্চ থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলায় মোট ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি আগামী ২০ মে পর্যন্ত চলবে।

Hma--

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৫৪ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেলে কলেজ হাসপাতালে ১৭ জন, সদর হাসপাতালে ১৫ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩জন, শাহজাদপুরে ২ জন, বেলকুচিতে ৩ জন, রায়গঞ্জে ২ ও কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি রয়েছেন।

প্রতিনিধি/এসএস