জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, আলাকপুর গ্রামের ছমির বাড়ি গোষ্ঠীর সাবেক মেম্বার আব্দুল আলীর সঙ্গে তার চাচাতো ভাই মোহাম্মদ আউয়াল মিয়ার পারিবারিক বিরোধসহ নানা কারণে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাত থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

পরে আজ রোববার দুপুরে আব্দুল আলী ও আউয়াল মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ায়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিয়েছে।
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে বাকবিতণ্ডা, ঘুষিতে এক ব্যক্তি নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কী নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা জানতে তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস