images

সারাদেশ

সিরাজগঞ্জে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি

২৫ এপ্রিল ২০২৬, ১০:০৫ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে বাসের চাপায় মায়া রানী (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়া বাড়িতে বগুড়া জেলার বন্ড গ্রামের বাসিন্দা চন্দ্র মহাতোর স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সন্ধ্যার দিকে নিহত মায়া রানী তার মেয়ের বাড়ি চান্দাইকোনা হালদারপাড়ায় বেড়াতে যাচ্ছিলেন। চান্দাইকোনা পূর্ব বাসস্ট্যান্ড পার হওয়ার সময় বগুড়াগামী অরিন ট্রাভেল নামের একটি বাস মায়া রানীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রায়গঞ্জ থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস