images

সারাদেশ

ধান কাটা নিয়ে তেরখাদায় সংঘর্ষ, নিহত ১, আহত ৪

জেলা প্রতিনিধি

২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম

খুলনার তেরখাদায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নুর আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার মধুপুর গ্রামের আমজাদ হোসেনের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় শহীদুল ও সাইফুল মোড়ল পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে নুর আলম মারা যান।

তেরখাদা থানার ওসি শহীদুল ইসলাম জানান, শহীদুল ও সাইফুল মোড়লের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

প্রতিনিধি/এসএস