জেলা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে জ্যোতিষ চন্দ্রবর্মন মনা (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া পচাবস্তা গ্রামে দুর্ঘটনা ঘটে।
নিহত জ্যোতিষ চন্দ্র বর্মন মনা মথরপাড়া পচাবস্তা গ্রামের শ্রী সুরেন্দ্র বর্মন ঘুতুর ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালের দিকে সে ব্লেন্ডার মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট হলে বিদ্যুৎস্পৃষ্টে হয়। তখন ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ওই স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেনের মাধ্যমে শুনেছি।
প্রতিনিধি/এসএস