images

সারাদেশ

মিরসরাইয়ে ২৫ ঘনফুট গামার ও আকাশমণি কাঠ আটক

উপজেলা প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ এএম

মিরসরাইয়ে পাচারের সময় ২৫ ঘনফুট গামার ও আকাশমণি কাঠ আটক করেছে মিরসরাই রেঞ্জের সদস্যরা।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে মিরসরাই রেঞ্জের গোবানিয়া বিটের দক্ষিণ তালবাড়িয়া রেললাইন এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ আটক করা হয়।

বুধবার রাত ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই রেঞ্জ কর্মকর্তা আল আমিন।

তিনি বলেন, মিরসরাই রেঞ্জের গোবানিয়া বিটের দক্ষিণ তালবাড়িয়া রেললাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ ঘনফুট গামার ও আকাশমনি কাঠসহ (ঢাকা মেট্টো-ন-২০- ২৫৩৮) মিনি পিক-আপ আটক করা হয়েছে। জব্দকৃত কাঠ ও ট্রাকটি মিরসরাই রেঞ্জ অফিস হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এজে