images

সারাদেশ

রাবিতে ইকবাল সন্ধ্যা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪২ এএম

বিশ্বকবি আল্লামা ইকবালের ৮৮তম ইন্তিকাল দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ইকবাল সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) বিকেলে ইকবাল রিসার্চ ফোরাম,  রাবির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ইকবাল রচিত কবিতা ও গানের আয়োজন করা হয়।

রাবি রেজিস্ট্রার এবং আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবির আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. বেগম আসমা সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. শামীম খান। উপস্থাপনা করেন আরবী বিভাগের ছাত্র আব্দুল ওয়াহিদ।

আলোচনায় বক্তারা আল্লামা ইকবালের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আমাদের নিজেদের প্রয়োজনেই ইকবাল নিয়ে চর্চা বাড়াতে হবে। মানবিক মূল্যবোধের চর্চা ভবিষ্যত প্রজন্মের মাঝে ছড়াতে হলে অবশ্যই ইকবালের প্রয়োজন হবে। নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসেবে গড়তে হলেও ইকবাল আমাদের পথ দেখাতে পারেন।

প্রতিনিধি/ এজে