জেলা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম
মিরসরাইয়ে অবৈধভাবে তেল মজুদ ও বাড়তি দামে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) জেলা অফিসের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) জেলা অফিস তথ্যের ভিত্তিতে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবৈধভাবে তেল মজুদ ও বাড়তি দামে তেল বিক্রির অভিযোগে অভিযান পরিচালিত হয়। অভিযানে অর্থনৈতিক অঞ্চলের মেসার্স এ.এস অয়েল এজেন্সিকে ১০ হাজার টাকা ও সিপির মোড়ে অবস্থিত মিরসরাই অয়েল এজেন্সিকে ১০ হাজার করে টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অভিযানে সহযোগিতা করেন মিরসরাই থানা পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যরা।
প্রতিনিধি/এসএস