images

সারাদেশ

কলাপাড়ায় ৩ ইটভাটায় অভিযান, চার লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

২২ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে স্থাপিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার নাচনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামিম নূর ইসলাম। এসময় পরিবেশ অধিদফতর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিলসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

97d2e51d-d040-4dec-a40f-926b692db55a

অভিযানে দেশ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, চিমনি ভেঙে ফেলা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ভাই ভাই ব্রিকসকে ১ লাখ টাকা এবং মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

d603d172-549e-4106-aded-d0e2446dd8cb

পরিবেশ অধিদফতর জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(২) লঙ্ঘনের দায়ে আইনটির ১৫ ধারা মোতাবেক  তিনটি ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

451376fd-2a04-477c-994d-bf7798f64ea0

পরিবেশবিধি লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।

প্রতিনিধি/এসএস