images

সারাদেশ

যৌন হয়রানির ঘটনায় ‘হাত কাটা রুবেল’ গ্রেফতার

জেলা প্রতিনিধি

২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম

ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় এক নারীকে লক্ষ্য করে অশ্লীল আচরণ ও যৌন নিপীড়নের অভিযোগে মো. রুবেল খান (৩০) প্রকাশ ‘হাত কাটা রুবেল’ নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়। বুধবার (২২ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার রুবেল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার মো. খোকনের ছেলে। বর্তমানে তিনি ফেনী পৌরসভার পূর্ব উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

accdcacf-bf30-46a3-9ae6-e4fd1f8d4a7f

পুলিশ জানায়, গত ২০ এপ্রিল সকাল আনুমানিক ৯টা ৪১ মিনিটে মাস্টারপাড়া এলাকার সোবহান মঞ্জিলের সামনে অটোরিকশাচালক রুবেল পথচারী এক নারীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় ডাক দেয়। প্রতিবাদ করলে সে আরও অশালীন মন্তব্য করতে থাকে। একপর্যায়ে অভিযুক্ত রুবেল তার লুঙ্গি তুলে যৌনাঙ্গ প্রদর্শন করে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ওই নারীকে যৌন নিপীড়ন করে বলে অভিযোগ ওঠে।

d9e5cecd-c4f1-4fa0-8cb2-785dcdce3756

ঘটনাটির ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে পুলিশ ভুক্তভোগীর ধারণ করা ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়।

23fca1b3-00b1-4b14-b0a0-bb510b13d424

এ ব্যাপারে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনা অবগত হয়ে পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস