জেলা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম
ফেনীতে ৬ মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
২২ এপ্রিল বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার চয়ন বড়ুয়া এ রায় প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার চয়ন বড়ুয়া ফেনী সদর উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালায় এসময় গাঁজাসহ ৬ ব্যক্তিকে আটক করে। আটক সিলোনিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে মো. আবদুর রহিমকে (৪২) ৭দিন কারাদণ্ড, গোবিন্দপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. কামরুল হাসানকে (৩৮) ১০ দিন কারাদণ্ড, ছাগলনাইয়া ছয় ঘরিয়া গ্রামের মো. আলমগীরের ছেলে মো. মুরাদকে (২০) ১০ দিন কারাদণ্ড, সোনাগাজী উপজেলার মো. হক সাহেবের ছেলে মো. আমান হোসেনকে (২০) ১০ দিন কারাদণ্ড, ফুলগাজী উপজেলার এরশাদ উল্লার ছেলে মো. ফখরুল ইসলামকে (৩৪) ৫ দিন কারাদণ্ড, সদর উপজেলার আক্রামপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে তাজ উদ্দিনকে (৩৬) ৭ দিন কারাদণ্ডসহ প্রত্যেক ব্যক্তিকে একশত টাকা করে জরিমানা করেন।
ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, কারাদণ্ড প্রাপ্ত ৬ ব্যক্তিকে জেলা কারাগার-২ এ প্রেরণ করা হয়েছে। পাশাপাশি জেলাব্যাপী মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
প্রতিনিধি/এসএস