images

সারাদেশ

‘প্রতিষ্ঠানে অস্ত্র নয় কলমের প্রতিযোগিতা হবে’

জেলা প্রতিনিধি

২২ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম

প্রকাশ্য রাজনীতি যদি চাপাতি হয়, আমরা গুপ্ত হয়ে চাপাতি দূর করব। প্রতিষ্ঠানে অস্ত্র নয় কলমের প্রতিযোগিতা হবে। রাস্তাঘাটে চাপাতি আর চাঁদাবাজির প্রতিযোগিতা নয়, নৈতিকতার প্রতিযোগিতা হবে প্রতিষ্ঠানে জ্ঞানের প্রতিযোগিতা হবে সন্ত্রাসের নয়। কথাগুলো বলেছেন লক্ষ্মীপুর শহর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আউয়াল হামদু।

সারা দেশে ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালানি ও গ্যাসের মূল্য বৃদ্ধি, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর শহর ছাত্রশিবির।

আরও পড়ুন

ছাত্রদলের দেয়াল লিখনের সামনে রাবি শিবিরের ফটোসেশন

বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি চকবাজার, সামাদ মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় মিছিলে নেতাকর্মীরা স্লোগান তোলেন, চট্টগ্রামে হামলা কেন, তারেক রহমান জবাব দে। সিটি কলেজে হামলা কেন তারেক রহমান জবাব দে। রগ কাটে কোন দল, জাতীয়তাবাদী ছাত্রদল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবর।

এসময় আরও উপস্থিত ছিলেন, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি ইসমাঈল হোসেন ফয়সাল, কলেজ কার্যক্রম ও আইন সম্পাদক মো. সারওয়ার হোসেন প্রমুখ।

প্রতিনিধি/এসএস