images

সারাদেশ

চাঁদপুরে যাত্রীবাহী বোট থেকে মাদকসহ দুই কারবারি আটক

জেলা প্রতিনিধি

২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মেঘনা নদীর মিনি কক্সবাজার নামক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।

তিনি বলেন, চাঁদপুর মিনি কক্সবাজার সংলগ্ন এলাকায় আজ বিকেল ৩টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী বোটে তল্লাশি করে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।             

জব্দ করা গাঁজা ও আটক মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রতিনিধি/এসএস