images

সারাদেশ

হাতিয়ায় ১ হাজার ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ১

উপজেলা প্রতিনিধি

২২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে যৌথবাহিনী। এসময় তেল মজুত এর সঙ্গে জড়িত থাকায় ফারুক নামে একজনকে আটক করা হয়।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে জব্দ করা তেল হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

আটক মো. মফিজ উদ্দিন ফারুক উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের ইয়াহিয়া মাস্টারের ছেলে।

এর আগে মঙ্গলবার গভীর রাতে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে তমরদ্দি বাজারের উত্তর পাশে এক মোটরপার্স দোকান থেকে ৮ ড্রাম (১৬ শত লিটার) তেল জব্দ করে। পরে ফারুক এসে দাবি করেন যে- সে এসব তেলের মালিক।

ফারুকের ভাই মেজবাহ উদ্দিন শামীম অভিযোগ করে বলেন, তাদের বাল্কহেডের জন্য বৈধভাবে এসব তেল নেওয়া হয়েছিল।

এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে এসব তেল জব্দ করা হয়। তেলের মালিক ফারুককে আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।

প্রতিনিধি/এসএস