images

সারাদেশ

নাটোরে গলায় ফাঁস দিয়ে গ্রাম পুলিশের আত্মহত্যা

জেলা প্রতিনিধি

২২ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পিএম

পারিবারিক কলহের জেরে নাটোরের লালপুরে আল আমিন বিশ্বাস পলাশ (২৯) নামে এক গ্রাম পুলিশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে নিজের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম।

আল-আমিন হোসেন পলাশ উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত হুমায়ুন কবির বিশ্বাসের ছেলে। তিনি ৮ নম্বর ওযার্ডে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানান, ১ বছর আগে পারিবারিকভাবে গ্রাম পুলিশ পলাশের সঙ্গে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল। এর জেরে কযেক মাস আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। গত মঙ্গলবার রাতে পলাশ তার স্ত্রীকে ভিডিও কল দেন। কথা বলার এক পর্যায়ে স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে ভিডিও কলে রেখেই ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

প্রতিনিধি/এসএস