images

সারাদেশ

ঝালকাঠিতে এসএসসি ও সমমানের পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৬৩ জন

জেলা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পিএম

ঝালকাঠি জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৬৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ফরম পূরণ করলেও তারা পরীক্ষায় অংশ নেয়নি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার চারটি উপজেলায় ৩২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, মোট ৮ হাজার ৯৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৭১৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।

এসএসসি বাংলা প্রথম পত্রে ৫ হাজার ৭১৮ জনের মধ্যে ৫ হাজার ৬৪৪ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ৭৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৮৪৫ জনের মধ্যে অংশ নেয় ৮০৪ জন, অনুপস্থিত ৪১ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে ২ হাজার ৪১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ২৬৬ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ১৪৮ জন।

jhalo

প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান বলেন, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এতে পরীক্ষা সুষ্ঠু ও নিয়ন্ত্রিতভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতেও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।

প্রতিনিধি/এসএস