images

সারাদেশ

রংপুরে সিমেন্টের দোকানের আড়ালে পেট্রল-ডিজেল মজুদ, ২০ হাজার জরিমানা

জেলা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম

রংপুরে সিমেন্টের দোকানের আড়ালে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে মাহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দের বিশ্বনাথপুর গ্রামে জেরিন ট্রেডার্সে ও মালিকের বাড়িতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম।

অভিযানে মাহিদুল ইসলামের বাড়ির বিভিন্ন কক্ষ, সিড়ি, ও খাটের নিচে অভিযান চালিয়ে পাতিল, জারকিন ও ড্রামে মজুদ রাখা ২৫ লিটার পেট্রল ও ৬০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে মাহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান। পরে জব্দ করা পেট্রল ও ডিজেল  স্থাণীয়  ইউপি সদস্য রফিকুল ইসলামের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে ১০ হাজার ২৭৫ টাকা সরকারি কোষাগারে জমা দেয় ভ্রাম্যমাণ আদালত।

Rang

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যজিষ্ট্রেট কাজী মো. শাহান বলেন, ব্যবসায়ী মাহিদুল ইসলাম সিমেন্টের দোকানের আড়ালে সেখানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে দ্বিগুন দামে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। কোনো ব্যবসায়ী যাতে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করে বাজারে বেশি দামে বিক্রি করতে না পারে এজন্য অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস