images

সারাদেশ

নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৩ বছর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের প্রমানন্দ ছেলে ননী (৪২)।

মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে নাজিরপুর থানার সাব-ইন্সপেক্টর সাজেদুল কায়েসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলার নৈলতলা গ্রাম থেকে ননীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ননী ২০০৩ সালে একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডও রয়েছে।

নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গ্রেফতার আসামি ননীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস