images

সারাদেশ

পটুয়াখালীতে ৩ লাখ টাকার নকল সিগারেট জব্দ

জেলা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশে বহন করা ৩ লাখ ৬০০ টাকার নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

মির্জাগঞ্জে সুবিদখালী খেয়াঘাট সংলগ্ন শ্রীমন্ত নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি পণ্যবাহী স্টিমার তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশে বহন করা প্রায় ৩ লাখ ৬০০ টাকা মূল্যের ৫০ হাজার ১০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।

এসময় সিগারেটের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রতিনিধি/এসএস