images

সারাদেশ

দিনাজপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পিএম

দিনাজপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল পৌনে ৪টায় দিনাজপুর জেলা পুলিশ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টায় দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের জামতলী বাজারে অভিযান চালিয়ে মাদক জব্দ ও কারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতার মাদক কারবারি হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার নাকাই গ্রামের লাল মিয়া মণ্ডলের ছেলে ঠান্ডু মণ্ডল ওরফে ঠান্ডা (৩৮)।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর সোয়া চারটায় জামতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কারবারি ঠান্ডু মণ্ডল ওরফে ঠাণ্ডাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছে থাকা দুটি পোটলায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস