images

সারাদেশ

গাইবান্ধায় মোটরসাইকেলে মিলল ১৫ কেজি গাঁজা, কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৬, ০২:১৬ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি মোটরসাইকেল তল্লাশি করে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। একইসঙ্গে এ মাদক কারবারি বাবুল আহমেদকে (৩৭) গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তরুণ কুমার রায়।

গ্রেফতার মাদক কারবারি বাবুল আহমেদ বগুড়া জেলার বাসিন্দা।

‎অভিযানিক দলের পক্ষ থেকে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া (হাসপাতাল মোড়) এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি পালসার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এতে ১৫ কেজি গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ করাসহ বাবুল আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, জব্দ করা গাঁজার আনুমানিক বাজারদাম প্রায় সাড়ে ৪ লাখ টাকা। এ সংক্রান্ত গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

প্রতিনিধি/ এজে