জেলা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ০১:০৪ পিএম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং সরকারি ছুটি মিলিয়ে চারদিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্থলবন্দরের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস এ তথ্য জানিয়েছেন।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি (বিএনএসএস) ২০২৩- এর ১৬৩ ধারা অনুযায়ী শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা জারি ও অবিলম্বে কার্যকর করার উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে শুক্রবার (২৪ এপ্রিল) সরকারি ছুটিসহ মোট চার দিন বন্ধ থাকবে এ স্থলবন্দর।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০ এপ্রিল ভারতের কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদব স্বাক্ষরিত একটি চিঠির বরাত দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সিএন্ড এজেন্ট অ্যাসোসিয়েশন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছেন।
এতে জানানো হয়, ‘পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন পরিচালনার জন্য ভারতের নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনি কর্মকর্তা কর্তৃক জারিকৃত নিষেধাজ্ঞা অনুযায়ী আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল সীমান্ত সীলমোহর এবং চলাচল নিয়ন্ত্রণে জেলার আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়।
এ কারণে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এতে বাংলাদেশের লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে আমদানি-রফতানির গাড়ি নেওয়া ও পাঠানো বন্ধ থাকবে।
বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী ২৫ এপ্রিল পূর্বের মতো যথারীতি কার্যক্রম চলবে।’
এ নিষেধাজ্ঞার ভারতের বিভিন্ন আইন-শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী ও বিএসএফকে ভারতীয় নির্বাচন কমিশন।
এ বিষয় উল্লেখ করে চিঠি দিয়ে বাংলাদেশের বুড়িমারীর কাস্টম, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফ কমান্ডার, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, চালক, কর্মচারী ও শ্রমিক অ্যাসোসিয়েশন এবং বুড়িমারীর স্থানীয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বুড়িমারী পুলিশ ইমিগ্রেশনকে জানিয়েছে, তাঁরা (বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন)।
অন্য দিকে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানায়, ওই সময় জরুরি চিকিৎসাসংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিক যাতায়াত করতে পারবেন। এছাড়া সব প্রকার যাত্রী পারাপার বন্ধ থাকবে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে সে দেশের নির্বাচন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞা জারি করায় বুড়িমারী স্থলবন্দরের বিপরীতে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম তিন দিন বন্ধ থাকবে এ কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রমও তিন দিন ও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ মোট চার দিন বন্ধ রাখা হবে। আগামী ২৫ এপ্রিল পুনরায় ব্যবসায়ী কার্যক্রম চালু করা হবে।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান ভারতের নির্বাচন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞার সত্যতা নিশ্চিত করেছেন।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপ কমিশনার (ডিসি) মহী উদ্দিন বলেন, বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে স্থলবন্দর বন্ধের বিষয়টি জানিয়েছেন। সাথে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশনা জারির চিঠিটিও দিয়েছেন।
প্রতিনিধি/ এজে