images

সারাদেশ

টেকনাফে জেলের বড়শিতে উঠে এলো ৩০ কেজির কোরাল

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ৩০ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরের দিকে মাছটি ধরা পড়ে, যা পরে স্থানীয় বাজারে কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়।

টেকনাফ বাজারের মাছ ব্যবসায়ী মহিউদ্দিন জানান, নাফ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়া এই বড় আকারের কোরাল মাছটি তিনি কিনে বাজারে নিয়ে আসেন। পরবর্তীতে মাছটি কেটে খুচরা বিক্রির জন্য প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়।

আরও পড়ুন

কক্সবাজারে সৈকত থেকে সরানো হলো ৪৫ ফুটের প্লাস্টিক দানব

তিনি আরও বলেন, বর্তমানে সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ জেলে নাফ নদীতে মাছ ধরছেন। এ সময় বড়শি ব্যবহার করেও বড় আকারের মাছ ধরা পড়ছে। জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করে বাজারে সরবরাহ করা হচ্ছে।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারাহ বেগম তাজকিরা জানান, কোরাল মাছ দ্রুত বর্ধনশীল এবং অনুকূল পরিবেশে সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। কখনও এর চেয়েও বড় আকারের কোরাল ধরা পড়ে। সুস্বাদু হওয়ায় বাজারে এই মাছের চাহিদা ও দাম দুটিই বেশি।

প্রতিনিধি/এসএস