images

সারাদেশ

বগুড়ায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকার চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। 

সোমবার (২০ এপ্রিল) বিকেলে তিনি নিজ হাতে কোদাল দিয়ে খননকাজের শুভ সূচনা করেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, গাবতলীর নশিপুর এলাকার চৌকিরদহ খালটি দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট দেখা দিত। এই প্রকল্প বাস্তবায়নের ফলে খালের স্বাভাবিক নাব্যতা ফিরে আসবে এবং স্থানীয় কয়েক হাজার একর ফসলি জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন বর্তমান সরকার টেকসই উন্নয়নে বিশ্বাসী। নদী-নালা ও খাল সচল রাখা মানে দেশের অর্থনীতির রক্তসঞ্চালন সচল রাখা। এর মাধ্যমে আমরা প্রকৃতি রক্ষা করছি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলছি।

উদ্বোধন শেষে তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সরকারের এই পরিবেশবান্ধব ও কৃষি-সহায়ক উদ্যোগকে স্বাগত জানিয়ে বাগবাড়িসহ পুরো গাবতলী এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।

প্রতিনিধি/একেবি