images

সারাদেশ

গাইবান্ধায় ভাড়া বাসায় মিলল হোটেল কর্মচারীর লাশ

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি ভাড়া বাসা থেকে নাজমুল ইসলাম (৪০) নামের এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা হাট এলাকার একটি ভাড়ার বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাজমুল ইসলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার চক মহাদেবপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।

আরও পড়ুন

মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত

স্থানীয়রা জানায়, নাজমুল ইসলাম বাগদা হাটের সাদ্দামের হোটেলে কর্মরত থেকে মিশন রোডে একটি ভাড়ার বাসায় স্ত্রী নিয়ে বসবাস করতেন। তবে রোববার রাতে তার স্ত্রী বাসায় ছিলেন না। এরই মধ্যে সোমবার সকালের দিকে তার শয়ন ঘরের জানালার সাথে ওড়নার প্যাঁচানো ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে নাজমুল নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়।

প্রতিনিধি/এসএস