images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম

সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে শহরের অবকাশ এলাকার বিয়াম ল্যাবরেটরি স্কুলে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

এ সময় জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন ডাক্তার মো. নোমান মিয়া জানান, টিকাদান কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি উপজেলায় সাড়ে ৫ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। নয়টি উপজেলার ১১টি স্থায়ী ও ২ হাজার ৪৩৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে আগামী ১০ মে পর্যন্ত টিকাদান কর্মসূচি চলমান থাকবে। 

প্রতিনিধি/টিবি