images

সারাদেশ

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ১০:১৫ এএম

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০)। তিনি গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে। আরেকজন বাসের হেলপার একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মজন মিয়া (৪৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালপুর থেকে ছেড়ে আসা থেকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হন।

 

ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি