images

সারাদেশ

জয়পুরহাটে হার্ট ফাউন্ডেশনের সেবা সম্প্রসারণে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ০১:৪১ এএম

জয়পুরহাটে হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে শহরের পূর্ব বাজার এলাকার একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।

জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি শফিকুর রহমান তরুণ, সাধারণ সম্পাদক এ.কে.এম আজাদ, ড্যাব জয়পুরহাট জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক খালিদ বিন শরীফসহ অন্যান্যরা।

সভায় বক্তারা জয়পুরহাট জেলায় হৃদরোগীদের চিকিৎসাসেবার মানোন্নয়ন, আধুনিক সুবিধা সম্প্রসারণ এবং ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে হার্ট ফাউন্ডেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ আয়োজন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন।

/এএস