images

সারাদেশ

ভাণ্ডারিয়ায় তার চুরির অভিযোগে একজন গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পিএম

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা এলাকায় বাসা-বাড়ি ও বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগের তার চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কাজী আশফাকুজ্জামান জয় (৪০) পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকার মৃত কাজী আনিসুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে ভাণ্ডারিয়া পৌর এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও বাসা-বাড়ির সংযোগের তার কেটে নেওয়ার একাধিক ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে জয়কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে তার কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চুরির উপদ্রব কমাতে এলাকায় পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

/এএস