images

সারাদেশ

বান্দরবানে দুই অস্ত্রধারীকে পুলিশে দিল জনতা

জেলা প্রতিনিধি

১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই অস্ত্রধারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আতাউল্লাহ কলিম (৩২) উপজেলার উত্তর বাইশারী ৭ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ইসহাক মাস্টারের ছেলে। অন্যজন মধ্যম বাইশারী এলাকার শফি মিস্ত্রীর ছেলে হারুন (২৬)।

আরও পড়ুন

মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার, ২ বছরের কারাদণ্ড

স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে গরু পাচার চক্রের কলিম গ্রুপের প্রধান আতাউল্লাহ কলিম ও হারুন। এরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। পরে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ এলাকাবাসীরা আটক করে। এসময় তাদের কাছে একটি দেশীয় কাটা বন্দুক পাওয়া গেলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেফাজতে নেয় তাদের।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্দুকসহ দুই ব্যক্তিকে স্থানীয়রা আটকের পর খবর দিলে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তারা থানায় ফিরলে বিস্তারিত জানা যাবে।

প্রতিনিধি/এসএস