images

সারাদেশ

নাজিরপুরে ১ হাজার ইয়াবাসহ আটক ১

জেলা প্রতিনিধি

১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম

পিরোজপুর জেলার নাজিরপুরে এক হাজার ইয়াবাসহ আরিফউদ্দিন মণ্ডল (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের মাটিভাংগা পুলিশ ক্যাম্পের চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারিতলা গ্রামের বাসিন্দা আরিফ উদ্দিন মণ্ডলকে (৩৪) আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার ইয়াবা জব্দ করা হয়।

আরও পড়ুন

টেকনাফ সীমান্তে ৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ৩

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান থানায় উপস্থিত হন। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

নাজিরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম আরও জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে আজ রোববার আটক মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস