images

সারাদেশ

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০ আটক ৬

জেলা প্রতিনিধি

১৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম

সিরাজগঞ্জ পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদিন ধরে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ রোববার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মাসুমপুর ও সয়াধানগড়া মহল্লার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

siraj

আরও পড়ুন

নবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, যুবক নিহত

এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে কয়েক দফায় সংঘর্ষে জড়ান তারা।

sirajgonjj

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র হঠাৎ করেই দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। সংঘর্ষে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এসএস