images

সারাদেশ

মাগুরায় বাসচাপায় নারী নিহত

জেলা প্রতিনিধি

১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম

মাগুরার আড়পাড়ায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় পপি খাতুন (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার আড়পাড়া ব্রিজের উত্তর পাশে সায়মা ফুডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পপি খাতুন শালিখা উপজেলার ফুলবাড়ি গ্রামের রাজ্জাক হোসেনের স্ত্রী।

আরও পড়ুন

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

স্থানীয় ব্যক্তিরা জানান, পপি খাতুন অসচেতনভাবে রাস্তা পার হওয়ার সময় মাগুরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মাগুরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস