জেলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ০২:২৩ পিএম
সিলেটের বিশ্বনাথে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ফারুক আহমদ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার (১৮ এপ্রিল) দিবাগত ভোর রাতে বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের গোলচন্দ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফারুক আহমদ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে।
ওসি গাজী মাহবুবুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় মাদকসহ আরও ১২টি মামলা রয়েছে। আজ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রতিনিধি/টিবি