জেলা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৭৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৩। আটক ব্যক্তি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের বাসিন্দা আতিকুর রহমান নয়ন (৫০)।
রোববার (১৯ এপ্রিল) র্যাব-১৩, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর চারটার দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে অভিযান চালানো হয়।
এ সময় আতিকুর রহমান নয়নের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
র্যাব-১৩-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বিপ্লব কুমার গোস্বামী বলেন, আটক ব্যক্তি ও জব্দ করা আলামত ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এজে