images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে দুই বসতঘর ও চার দোকানঘর লন্ডভন্ড

জেলা প্রতিনিধি

১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪০ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে দুটি বসতঘর ও চারটি দোকানঘর লন্ডভন্ড হয়ে গেছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বিজয়নগর উপজেলার পত্তন গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়।

তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পত্তন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য নূর ইসলাম জানান, বিকেলে আকাশ কালো হয়ে প্রচণ্ড বেগে ঝড় আসে।

তীব্র ঝড়ে মনিপুর বাজারে চারটি দোকান, বড় পুকুর পাড় ও লক্ষ্মীমোড়া এলাকায় দুটি বসতঘর মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায়। এছাড়াও ঝড়ের কারণে বেশকিছু জায়গায় গাছ ভেঙে পড়েছে।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিনা আক্তার জানান, ঝড়ে বেশকিছু বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পেয়েছি। সরেজমিনে সার্বিক খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে