images

সারাদেশ

কৃষি কার্ড, কৃষি বিপ্লবে নতুন মাত্রা যোগ করেছে: এমপি শ্যামল 

জেলা প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর- বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বর্তমান জনবান্ধব সরকার কৃষিখাতকে উন্নতকরণ করার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষক ও কৃষির উন্নয়নে সরকার নিরলস কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘কৃষি কার্ড’ কৃষি বিপ্লবে এক নতুন মাত্রা যোগ করেছে। 

শনিবার( ১৮ এপ্রিল) দুপুরে বিজয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিজয়নগর থানার ওসি একেএম ফজলুল হক, জেলা বিএনপির সহ সভাপ‌তি অ্যাডভোকেট শ‌ফিকুল ইসলাম, অ্যাডভোকেট ত‌রিকুল ইসলাম রুমা, মঈনুল ইসলাম চপল, এডভোকেট শরিফুল ইসলাম লিটন, নুরুল হুদা সরকার, এড‌ভো‌কেট ইমাম হো‌সেন, জা‌কির হো‌সেন শাহআলম মোল্লা প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, চলতি বছর উপজেলায় ১৬০০ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে চম্পকনগর ইউনিয়নে নিবিড় মোটিভেশনের মাধ্যমে প্রায় ১৮-২০ হেক্টর পতিত জমিকে নতুন করে চাষাবাদের আওতায় আনা হয়েছে। 

অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়নের ১ হাজার ৫শ জন কৃষক - কৃষাণিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। 

এর পূর্বে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উপস্থিত কৃষক-কৃষাণিদের সাথে মতবিনিময় করেন তিনি। 

এর আগে, সকাল ১১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। এসময় বিদ্যালয়ের চার তলা ভিত বিশিষ্ট বিদ্যমান অ্যাকাডেমিক ভবনের ২,৩ ও ৪ তলার কাজের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর- বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি। 

প্রতিনিধি/ এজে