images

সারাদেশ

দামুড়হুদায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পানিতে ডুবে রুফাইয়িত হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার বোয়ালমারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুফাইয়িত মেহেরপুর জেলার ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল নানা বাড়িতে বেড়াতে এসে বোয়ালমারি গ্রামে অবস্থান করছিল রুফাইয়িত। শনিবার সকালে বাড়ির পাশের একটি গর্তের কাছে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর গর্তের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এজে