জেলা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পিএম
সম্প্রতি একটি টেলিভিশনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শিবচর পৌর বাজারের লালন মঞ্চে এ কর্মসূচি পালন করেন যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা। পরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ-সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের আক্রমণাত্মক এমন বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে অবিলম্বে রাশেদ প্রধানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। যতক্ষণ পর্যন্ত রাশেদ প্রধান প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতারা।
শিবচর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জিন্নাত ওয়ালীদ খান, শিবচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল শিকদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এজে