images

সারাদেশ

নাটোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো তামিম হোসেন (১২) ও ফাহিম হোসেন (১৩)। তারা উভয়ই উপজেলার ওই এলাকার প্রবাসী আব্দুল মমিন হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই ভাই বাড়ির পাশে খেলছিল। খেলার ছলে কোনো এক সময় তারা পুকুরের পানিতে নেমে নিখোঁজ হয়। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/একেবি