images

সারাদেশ

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক শাহাদত বাবু

জেলা প্রতিনিধি

১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পিএম

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (নোইউজে) ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে খ্যাতিমান ব্যক্তিত্ব, ডেইলি বাংলাদেশ ডায়েরি পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোতালেব আপেলকে সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি (শাহাদত হোসাইন বাবু) শাহাদত বাবুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।

নবঘটিত কমিটি আগামী দুই বছর মেয়াদে সাংগঠনিক দায়িত্ব পালন করিবেন। ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি এহসানুল হক খসরু, সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম হারুন, সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক আজকের প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক (১ম)হিসেবে রয়েছেন দৈনিক আমার সংবাদ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক জাতীয় বাংলাদেশ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক নয়া সকাল পত্রিকার সম্পাদক জুয়েল রানা লিটন। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক মুক্ত খবর এর জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু ছায়েদ।

কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে রয়েছেন দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি নূর রহমান। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ ইদ্রিস। তথ্য প্রযুক্তি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি রনি চৌধুরী ইমন। 

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আনন্দ টিভি'র নোয়াখালী প্রতিনিধি নাজিম উদ্দিন মিলন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইসলামিক টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি কামরুল হাসান কানন, কার্যনির্বাহী সদস্য পদে একমাত্র নারী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক আমাদের খবর পত্রিকার নোয়াখালী প্রতিনিধি নুসরাত রুমু।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি সর্বজন গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তিত্ব আবদুল মোতালেব আপেল ও তারুণ্যদীপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন বাবু (শাহাদত বাবু) এবং দায়িত্বপ্রাপ্ত সুযোগ্য সব প্রতিনিধিরা দেশ ও জনগণের স্বার্থে ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিনিধি/ এজে