উপজেলা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম
মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫ মামলায় ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বারইয়ারহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
অভিযানে র্যাব-৭ ক্যাম্পের কমান্ডার, জোরারগঞ্জ থানা পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও মেয়াদ উল্লেখ না থাকায় মস্কো বেকারিকে ১০ হাজার টাকা, হাজি মিস্টি বিতানকে ৫ হাজার টাকা, হাজি মিস্টি মেলাকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় আলী স্টোরকে ৫ হাজার টাকা এবং এবং চলাচলের রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আনোয়ার ইলেক্টিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, বুধবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, মূল্য তালিকা ও মেয়াদ উল্লেখ না থাকায় এবং চলাচলের বিঘœ ঘটায় বারইয়ারহাট পৌরসভার ৫ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস