images

সারাদেশ

নওগাঁয় পাচারকালে ৪৫ বস্তা সার জব্দ

জেলা প্রতিনিধি

১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম

নওগাঁর মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি রাসায়নিক সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চক কালিকাপুর স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম।

স্থানীয়রা জানান, দুটি চার্জার ভ্যানে করে ২৫ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি রাজশাহীর বাগমারা উপজেলার দামনাশ হাটে আমজাদ নামের এক ব্যবসায়ীর দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে সারগুলো কোথায় থেকে নিয়ে আসা হচ্ছিলো সেই বিষয়টি জানতেন না ভ্যানচালকরা। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে খবর দিলে প্রশাসন অভিযান চালিয়ে ৪৫ বস্তা সার জব্দ করে।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় জ্বালানি তেল পাচার রোধে যৌথ অভিযান

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি নিয়ামতপুর উপজেলা থেকে দুটি ভ্যানে ৪৫ বস্তা সার পার্শ্ববর্তী বাগমারা উপজেলায় পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৫ বস্তা সরকারি সার জব্দ করা হয়।

তিনি আরো বলেন, জব্দ করা সারগুলো উপ-কৃষি সম্প্রসারণ কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। এসব সার কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

প্রতিনিধি/এসএস