images

সারাদেশ

মওদুদ আবদুল্লাহ শুভ্রকে হত্যার চেষ্টা অব্যাহত

জেলা প্রতিনিধি

১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৩ এএম

পেশাজীবী ও মানবাধিকার কর্মী সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হত্যার জন্য দুষ্কৃতকারীরা বিভিন্ন চেষ্টা অব্যাহত রেখেছে। তার দায়ের করা জিআর মামলা চলমান থাকায় বিভিন্ন সময়ে তাকে মামলা প্রত্যাহার করতে চাপ প্রয়োগ করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আসামিরা কালো হায়েস গাড়ি নিয়ে তাকে জিম্মি ও অপহরণ করতে সরাসরি আক্রমণ চালায়। রাস্তায় উপস্থিত থাকা মানুষের বাধায় তারা দ্রুত সটকে পরে। এ ঘটনায় তিনি পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন।  

বুধবার (১৫ এপ্রিল) সকালে মওদুদ আবদুল্লাহ শুভ্র নিজে বিষয়টি জানিয়েছেন। 

তিনি বলেন, দুষ্কৃতকারীরা যে কোনো সময় হামলা চালিয়ে তাকে গুম-খুন করতে পারে। তাই তিনি কুমিল্লার সাংবাদিক, কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

শিক্ষানবিশ এ আইনজীবী বলেন, আমার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হওয়ার তদন্তভার কুমিল্লা সিআইডির ওপর পরেছে। কোতোয়ালি মডেল থানা থেকে আসামিদের ধরার জন্য র‌্যাব কুমিল্লা-১১ সিপিসির কাছে হস্তান্তর করা হয়েছে। আমি চাই, দ্রুত আসামিরা ধরা পরুক।

কোতওয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, সাংবাদিক ও শিক্ষানবিশ আইনজীবী মওদুদ আবদুল্লাহ শুভ্রের ওপর বিভিন্ন সময়ে হামলাকারীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। ভিকটিমের পুরাতন চৌধুরী পাড়া বাসায় একাধিকবার পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তিনি যখনই আমাদেরকে জানিয়েছেন, আমরা সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়েছি। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

প্রতিনিধি/এজে