images

সারাদেশ

খুলনায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি

১৪ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম

খুলনা মহানগরীর দৌলতপুর থানার রেলিগেট এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আটটার দিকে দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রয়েল পরিবহন বাসটি ফুলবাড়িগেট থেকে খুলনার উদ্দেশে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা নারী ও পুরুষ পরিবহন বাসটির চাকার তলায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

হাতিয়ায় সড়কের কাজে ব্যবহৃত হটমিক্সপ্লান্টে অগ্নিকাণ্ড

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এলাকাবাসীর সহায়তায় ঘাতক বাস এবং তার চালককে আটক করা হয়েছে।

প্রতিনিধি/এসএস