images

সারাদেশ

নলছিটিতে ইকবাল হত্যায় ইউপি সদস্য বাদল আটক

জেলা প্রতিনিধি

১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে দুর্বৃত্তদের হামলায় হত্যার ঘটনায় এজাহারভুক্ত ১ নম্বর আসামি ইউপি সদস্য মো. বাদল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের তৌউকাঠি বাজার সংলগ্ন একটি বিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাদল হোসেন নাচনমহল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়নের দফাদার আব্দুল মজিদের ছেলে।

আরও পড়ুন

কুমিল্লায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার

পুলিশ জানায়, রোববার (১২ এপ্রিল) রাতে নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় ইকবাল হোসেন হাওলাদার (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় বাদল হোসেনকে প্রধান আসামি করা হয়।

নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল সরকার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি হিসেবে বাদল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস