জেলা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় চালবোঝাই ট্রাক খাদে উল্টে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার মানবিক দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা উত্তর জেলা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার এ ঘোষণা দেন।
আরও পড়ুন—
তিনি বলেন, ‘দুর্ঘটনায় শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং নিহতদের মরদেহ যথাযথভাবে স্বজনদের নিকট পৌঁছে দিতে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
তিনি আরও জানান, আহতদের চিকিৎসা সহায়তায় স্থানীয়ভাবে সমন্বয় করা হচ্ছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
প্রতিনিধি/একেবি