images

সারাদেশ

পয়লা বৈশাখে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

জেলা প্রতিনিধি

১৪ এপ্রিল ২০২৬, ১২:০৮ পিএম

বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ উপলক্ষ্যে দেশের একমাত্র চতুর্দেশীয় (বাংলাদেশ, নেপাল, ভারত ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।

বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম জানান, সারাদেশে আজ পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে। সরকারি ছুটির দিন হওয়ায় ব্যবসায়ীদের সিদ্ধান্তে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্য আনা-নেওয়াসহ বন্দরের অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। 

আগামীকাল বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দরের সব কার্যক্রম নিয়মিতভাবে শুরু হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ছুটির এ সময়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

প্রতিনিধি/ এজে