images

সারাদেশ

মঠবাড়িয়ায় ক্লিনিকে অভিযান, দুইজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বাজারে একটি বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদানসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় ক্লিনিকের মালিকসহ দুইজনকে দণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। অভিযানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৌমিত্র সিনহা।

piroj

আরও পড়ুন

দিনাজপুরে চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

অভিযান সূত্রে জানা যায়, সাফা বাজারে অবস্থিত মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম চলছিল। বিশেষ করে, সেখানে ভুয়া চিকিৎসকের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে যাচাই করে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা গ্রহণ করে।

Pirojpur

ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকের মালিক মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ভুয়া চিকিৎসক পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়া পি. সি. বর্মনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা খাতে প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস