images

সারাদেশ

বোচাগঞ্জে বেশি দামে সয়াবিন তেল বিক্রি, ৭০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পিএম

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সেতাবগঞ্জ পৌর এলাকার মিলরোড ও রেলঘুন্টি বাজারে এ অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন। অভিযানে সহযোগিতা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)-এর সদস্যরা।

আরও পড়ুন

হাতিয়া চেয়ারম্যান ও নলচিরা ঘাটে সব অবৈধ টোল আদায় স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

অভিযান সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে মেসার্স সাহা অ্যান্ড সন্সকে ৫০ হাজার টাকা, ফাহিম স্টোরকে ১০ হাজার টাকা এবং মজুমদার ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

প্রতিনিধি/এসএস